আলমগীর মানিক | ১১:১৮ পিএম, ২০২২-০৬-১৯
টানাবর্ষণের ফলে সৃষ্ট প্রকৃতির বৈরি পরিবেশে সম্ভাব্য দূর্যোগ থেকে শিশু-কিশোরদের রক্ষায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন।
প্রতিবেদককে মুঠোফোনে তিনি জানিয়েছেন, রোববার রাঙামাটি জেলা পরিষদের মাসিক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে রাঙামাটি জেলা প্রশাসনের দায়িত্বশীল একজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে সংশ্লিষ্ট্য কর্তৃপক্ষকে পত্র দেওয়া হবে।
এদিকে রোববার রাত সাড়ে দশটার সময় প্রতিবেদকের মুঠোফোন কলে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব সাজ্জাদ হোসেন জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় দূর্যোময় পরিস্থিতিতে আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্থ হতে পারে সেই আশঙ্কায় রোববার অনুষ্ঠিত জেলা পরিষদের মাসিক মিটিংয়ে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
তারই আলোকে আমরা কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে পাঠদান কার্যক্রমে অংশ গ্রহণ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
বিষয়টি ইতিমধ্যেই সংশ্লিষ্ট্য বিদ্যালয়গুলোতে ম্যাসেজ পাঠানো হয়েছে এবং সিদ্ধান্ত বাস্তবায়নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা প্রদান করা হয়েছে। এক প্রশ্নের জবাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited